ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মাদারীপুরে শীর্ষ সন্ত্রাসীসহ দুজনকে কুপিয়েছে মুখোশধারীরা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৬-১-২০২৩ দুপুর ১২:৭
মাদারীপুরে চুরি, ডাকাতি, মাদক, ছিনতাইসহ ৮ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী রুবেল মাতুব্বরসহ দুজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের পুরানবাজারের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মোবারেক মাতুব্বরের ছেলে রুবেল মাতুব্বর (৩২) ও চরনাচনা গ্রামের হায়দার আকনের ছেলে রুবেল আকন। আহত রুবেল মাতুব্বর চুরি, ডাকাতি, মাদক, ছিনতাইসহ একাধিক মামলার আসামি। অপরদিকে রুবেল আকন শহরের পুরানবাজার এলাকার কাঁচামাল ব্যবসায়ী।
 
স্বজনদের অভিযোগ, মাদারীপুর শহরের কাঠপট্টিতে সড়কের পাশের একটি দোকানে হালিম খাচ্ছিল পূর্ব রাস্তি এলাকার রুবেল মাতুব্বর। রোববার রাত ৮টার দিকে মুখোশ পরে একদল দুর্বৃত্ত তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। বাঁধা দিলে গেলে পাশে থাকা কাঁচামাল ব্যবসায়ী রুবেল আকনকেও কোপাতে থাকে দুর্বৃত্তরা। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে পালিয়ে লক্ষীগঞ্জের দিকে যায় হামলাকারীরা। পরে দুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রুবেল মাতুব্বরকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
 
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহিদ আরেফিন জানান, আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
 
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এরইমধ্যে হামলার ঘটনায় বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক