খুলনার ডুমুরিয়ায় ১৯ জানুয়ারি থেকে ৫ দিনব্যাপি জলাতঙ্ক নিরাময়ে কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যেগে জলাতঙ্ক নির্মূলে আগামী ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুীয়ারি পর্যন্ত ডুমুরিয়া উপজেলা জুড়ে সকল কুকুরকে টিকাদান করা হবে। উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ৩৩ টি টিম ৫ দিন ধরে এ কার্যক্রম পরিচালনা করবে। প্রতিটি টিমে ৫ জন সদস্য থাকবেন। সদস্য ৫ জন হচ্ছেন ২’জন কুকুর ধরা বিশেষজ্ঞ, ১ জন টিকাদান কর্তা, একজন লোকাল ব্যক্তি এবং একজন ডাটা বেজ তৈরিকারক। এ উপলক্ষে এক অবহিত করণ সভা সোমবার সকাল ১১ টায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র সভাকক্ষে অনুুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুফিয়ান রোস্তম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশরাফুল কবির, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এমডিভি সুপারভাইজার মোঃ আজহারুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার মনির মুন্সী, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহাবুব হাসান, সাব ইন্সপেক্টর আবু হাসান, ডাঃ মোঃ নাইম, ডাঃ রিফাত রহমান প্রমুখ। ১৮ জানুয়ারি ৩৩টি টিমের ট্রেনিং করা হবে বলে সভায় অবহিত করা হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ