ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

পাথরঘাটায় বিদ্যালয় পরিচ্ছন্নতার সময় ছাত্রীর শরীরে আগুন


ইব্রাহীম খলীল, পাথরঘাটা photo ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশিত: ১৬-১-২০২৩ বিকাল ৫:৩
বরগুনার পাথরঘাটায় প্রধান শিক্ষকের নির্দেশে স্কুলের ময়লা-আবর্জনায় আগুন দিতে গিয়ে দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রীর শরীরে আগুন লাগার ঘটনা ঘটেছে। পাথরঘাটা হাসপাতালের ডাক্তার উন্নত চিকিৎসার জন্য  শিশুটিকে ঢাকা বার্ন ইউনিটে স্থানান্তর করেছেন বলে জানাগেছে ।
 
১৬ জানুয়ারী সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কালমেঘা ইউনিয়নের লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে। অগ্নিদগ্ধ শিশু ফারজানা (৮) ওই বিদ্যালয়ের চতুর্থ  শ্রেণির শিক্ষার্থী। সে কালমেঘা ইউনিয়নের লাকুরতলা ৮ নং ওয়ার্ডের ফারুক খানের মেয়ে।  খোজ নিয়ে জানাগেছে, ঘটনার সময় বিদ্যালয় ও আশেপাশে থেকে কুড়ানো   পুরাতন কাগজপত্র,ময়লা-আবর্জনায়  আগুন দেয় মেয়েটি। এসময় আগুনে মেয়েটির পায়ের তালু এবং মুখ-মন্ডল ব্যতিত সারা শরীর আগুনে ঝলসে প্রায়  ৯০ ভাগ পুরে যায়।
 
লাকুরতলা সরকারী প্রাথমিক  বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম সহ শিক্ষকরা ওই ছাত্রীকে দিয়ে এ কাজ করাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে।  তাৎক্ষণিক তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাসির অগ্নিদগ্ধ ফার্জানাকে দ্রুত গতিতে ঢাকা বার্ন ইউনিটে স্থানান্তরের নির্দেশ দেন। 
 
এ রিপোর্ট বিকেলে তৈরিকালে অগ্নিদগ্ধ শিশু শিক্ষার্থী শিশু ঢাকার পথে অ্যাম্বুলেন্সে ছিলো।এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম বলেন, সামাজিক কাজের অংশ হিসেবে ময়লা আবর্জনায় আগুন দেয় শিক্ষার্থীরা। ওই স্থান থেকে যাওয়ার সময় শিশুটির গায়ে আগুন লাগে।

এমএসএম / এমএসএম

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা

আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ

বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা

নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন

‎কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি

মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দি নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা

রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন

নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক