পটুয়াখালী প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টার সাথে সাংবাদিকদের মত বিনিময়
সাংবাদিকরা সরকারের ইতিবাচক দিকগুলো তুলে ধরবেন। সরকার দক্ষিণাঞ্চলে প্রতিভু উন্নয়ন করেছেন পদ্মা ও পায়রা সেতুর কল্যানে। এখন স্বল্প সময়ে হাজার হাজার পর্যটক কুয়াকাটায় আসছেন। এই এলাকার অর্থনীতি সমৃদ্ধশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক এবং ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।
সোমবার বিকেলে পটুয়াখালী প্রেসক্লাবের সদর রোডস্থ ভবনে বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন- আমরা সোনার চর ঘুরেছি রাঙ্গাবলী উপজেলার প্রত্যন্ত চরগুলো নিয়ে পর্যটনের অপার সম্ভাবনা বিরাজ করছে। এই সরকার আবার ক্ষমতায় আসলে এসব পর্যটন এলাকার উন্নয়ন হবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হবার পর প্রধানমন্ত্রী দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছেন। এক্ষেত্রে দেশের আপামর জনসাধারণকে নিজেদের শিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তুলতে হবে তবেই এ স্বপ্নের বাস্তবায়ন হবে।
মতবিনিময় সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বরেণ্য সাংবাদিক মঞ্জরুল আহসান বুলবুল, আনন্দবাজার পত্রিকার সম্পাদক মুবদি আহম্মেদ, ভারতের বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্তান সমাচারের বাংলাদেশ ব্যুরো প্রধান কিশোর সরকার ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন বক্তব্য রাখেন।
বক্তারা, সাংবাদিকতার নীতি নৈতিকতা এবং বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান। এছাড়াও দূর্গম এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে প্রেসক্লাবের অবদানের প্রসংশা করেন।
পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রেস ক্লাবের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
সুজন / সুজন
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়