বইমেলায় আসছে ইবি শিক্ষার্থীর উপন্যাস 'যেখানে স্মৃতিরা বেঁধেছিল'
এবার অমর একুশে বইমেলায় আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী খায়রুজ্জামান খান সানির দ্বিতীয় উপন্যাস ‘যেখানে স্মৃতিরা বেঁধেছিল’। সানি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আসন্ন বইমেলায় জ্ঞানকোষ প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাবে বলে জানিয়েছেন লেখক। বইটি ইতোমধ্যে প্রি-অর্ডার শুরু হয়েছে। রকমারিসহ অন্যান্য অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে বইটি।
উপন্যাস সম্পর্কে লেখক বলেন, আমাদের জীবনে এমন কিছু ঘটনা থাকে যা স্মৃতির জীবনের একটা বড় অংশ জুড়ে থাকে। যে স্মৃতি গুলো আমরা আজীবন আগলে রাখি। একটা সময় পর হয়তো ভুলে যাই ব্যস্ততার কারণে। কিন্তু সেই স্মৃতি কখনো না কখনো মনে পড়ে। 'যেখানে স্মৃতিরা বেঁধেছিল' বইটিও তেমনই।
উল্লেখ্য, খায়রুজ্জামান খান সানির জন্মস্থান গোপালগঞ্জ জেলার কাঠি গ্রামে। দশম শ্রেণি থেকেই লেখালেখির হাতেখড়ি। তার প্রথম যৌথকাব্যগ্রন্থ জলতরঙ্গ-২ এবং ২০২১ সালের একুশে বইমেলায় তার প্রথম উপন্যাস 'কনীনিকা' প্রকাশিত হয়। এছাড়া তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম, প্রবন্ধ ও কবিতা লেখেন।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন