ট্রাকের পেছনে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সের ৬ আরোহী নিহত
শরীয়তপুরের জাজিরা এলাকায় ট্রাক পেছনে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সের ছয় আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রোগী জাহানারা বেগম (৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), গাড়ি চালক জ্বিলানি (২৮), চালকের সহকারী রবিউল ইসলাম (২৬) ও সাংবাদিক মাসুদ রানা (৩০)।
শরীয়তপুর জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক মো. সেলিম মিয়া জানান, ভোরে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী অ্যাম্বুলেন্সটি নওডোবা এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি ট্রাকের পেছন ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ছয় জন ঘটনাস্থলেই নিহত হন।
পদ্মাসেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ বলেন, হঠাৎ করেই থানার পাশে বিকট চিৎকার চেচামেচি শুনে উঠে আসি। এসে দেখি দূর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলেই ছয় জন নিহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে এনে তাদের নিয়ে গাড়ি ও লাশগুলো আমরা উদ্ধার করি।
এমএসএম / এমএসএম
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
Link Copied