ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৭-১-২০২৩ দুপুর ৩:১০

 প্রতি বছরের ন্যয় এ বছরও বৃহত্তর ফরিদপুর কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার বিকেলে প্রেসক্লাব চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহস্তর ফরিদপুর কল্যাণ সংস্থা মুন্সিপাড়া ঠাকুরগাঁওয়ের সভাপতি/সাধারণ সম্পাদকের আয়োজনে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী কবিরাজ, সহ সভাপতি মিন্টু মোল্লাহ, সাধারণ সম্পাদক মাসুম মোল্লাহ, কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সদস্য মো: খোকনসহ অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় শীতের তীব্রতা থেকে শীত লাঘবের জন্য ২ শতাধিক দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী কবিরাজ জানান, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সংস্থা একটি সেবামূলক সংগঠন। প্রতিবছর সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ড পরিচালনা করা হয়। এ বছরও সংগঠনের প্রধান উপদেষ্টা ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, উপদেষ্টা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ধর্ম বিষয়ক সম্পাদক মো: বাবলুর রহমান, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর আ’লীগের সভাপতি একরামুল হক একরাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, মুন্সিপাড়া এলাকার সমাজসেবক মোছা: মমতাজ বেগম সহ সকল উপদেষ্টামন্ডলীর নির্দেশনায় শীতবস্ত্র বিতরণ করা হলো।  

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত