ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ইবিতে 'ঢাকা শহরে নারীর প্রতি সহিংসতা' বিষয়ক সেমিনার


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ১৭-১-২০২৩ দুপুর ৩:১১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'ঢাকা শহরে নারীর প্রতি সহিংসতাঃ একটি সামাজিক-আইনি গবেষণা' বিষয়ক দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কনফারেন্স রুমে এই আয়োজন করে আইন বিভাগ।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এসময় আইন বিভাগের অধ্যাপক ড. নূরুন নাহার, অধ্যাপক ড. আনিচুর রহমান, অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান, আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি ড. নাছির উদ্দীন, ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সাহিদা আখতার উপস্থিত ছিলেন। বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষক ও কর্মকর্তারা সেমিনারে উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. রেবা মন্ডলের তত্ত্বাবধানে বিভাগটির ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও পিএইচডি গবেষক আব্দুল আজিজ মিয়া সেমিনারে মূল গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে বক্তারা ঢাকা শহরে নারীর প্রতি সহিংসতার কারণ ও আর্থসামাজিক প্রেক্ষাপটে এর প্রভাব সম্পর্কে আলোচনা করেন। একইসঙ্গে নারীর প্রতি সহিংসতা কমানোর বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তারা।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে