ছনুয়া ইউপিতে নগদ অর্থ পেল ৩০০ পরিবার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীর ছনুয়া ইউপিতে ঘূর্ণিঝড় ইয়াস ও কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (১৮ জুলাই) সকালে ছনুয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ছনুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মদ শহিদুল্লাহ সিকদার, ইউপি সচিব অরুণ জয় ধরসহ ইউপি সদস্যবৃন্দ ও গ্রামপুলিশ সদস্যরা।
ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের প্রত্যেক পরিবারকে ১০০০ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়। এরমধ্যে কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার এবং ২৭৫টি পরিবার রয়েছে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত।
বিতরণকালে ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হারুন অর রশিদ বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি জেলা-উপজেলায় হতদরিদ্র, ঘূর্ণিঝড় ইয়াস ও কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ধারাবাহিকভাবে নগদ অর্থ ও চাল বিতরণসহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্ররানমন্ত্রীর উপহারের অংশ হিসেবে ররোবর সকাল থেকে ছনুয়া ইউপিস্থ কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত ও ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তসহ ৩০০ পরিবারের মধ্যে অর্থ সহায়তা প্রদান করা হয়।
এমএসএম / জামান
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান