পলাশবাড়ীতে ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ভীড়
গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা পরিচিতি করার লক্ষ্যেই গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কালাম আজাদের নিজ উদ্যোগে এক ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার মহদীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আমন ধানের জন্য প্রস্তুত এর আগ মূহুর্তে ফাঁকা জমিতে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখ অত্র এলাকার হাজার হাজার নারী পুরুষ নানা বয়সের মানুষের ভীড় দেখা যায়। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় গাইবান্ধা জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আসা অন্তত ছোট বড় ২৫টি ঘোড়া অংশ নেয়। এরমধ্যে ১২ থেকে ১৫ বছর বয়সের চার-পাঁচ জন কিশোরও ঘোড়া সাওয়ার হিসেবে ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।
এ প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়ার মধ্যে ছোট, মাঝারি ও বড় আকারের ঘোড়া নিয়ে পৃথক পৃথক ভাবে দৌড় প্রতিযোগীতা হয়। এরপর চুড়ান্তভাবে তিনটি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্যে ১২ ও ১৫ বছরের দুই কিশোরসহ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন এ প্রতিযোগীতার আমন্ত্রিত অতিথিরা।
এ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপির চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক সরকার।
এসময় উপস্থিত ছিলেন- ইদিলপুর ইউনিয়ন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, স্টুডেন্ট কেয়ার স্কুল এন্ড কলেজ পলাশবাড়ীর পরিচালক ও নিবিড় ক্যান্সার, হেলথ এন্ড সোসাইটির নির্বাহী সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এসময় কয়েক হাজার দর্শক এ ঘোড় দৌড় প্রতিযোগীতাটি উপভোগ করেন।
সুজন / সুজন
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার