শালিখায় ধানের চারা রোপনে ব্যস্ত কৃষকেরা
মাগুরা'র শালিখায় ঘন কুয়াশা ও কনকনে শীতে যখন বিপর্যস্ত জনজীবন।কিন্তু থেমে নেই এখানের কৃষি শ্রমিক ও কৃষকেরা।হাড় কাপানো শীত উপেক্ষা করে চলছে জমিতে হাল চাষ,মাটি প্রস্তুত ও ধানের চারা রোপনের কাজ।কৃষকেরা আশাবাদী আবহাওয়া অনুকুলে থাকলে ভালো ভাবে ফসল ঘরে তুলতে পারবেন তারা।উপজেলার আড়পাড়া, বুনাগাতী,শতখালী,তালখড়ী ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে,জমিতে মাঠি প্রস্তুত করে ধানের চারা রোপনের উপযোগী করছে কৃষক,বীজতলা থেকে ধানের চারা উঠিয়ে সারিবদ্ধ ভাবে ধানের চারা রোপনে ব্যস্ত কৃষি শ্রমিকেরা।কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে সময় মত ধান রোপন করতে পারলে ভাল ফলন পাওয়া যাবে।এজন্য শত কষ্টের মাঝে বোরোধান রোপোনে ব্যস্ত কৃষকেরা।উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের কৃষক নজরুল মোল্যা বলেন, এছর ৩ একর জমিতে সরিষা চাষ করেছি,এছাড়াও ৯ একর জমিতে বোরো ধান রোপনের প্রস্তুতি নিয়েছি।দরিশলই গ্রামের কৃষক নিমাই বিশ্বাস জানান,ধানের দাম ভাল পাওয়ায় এবছর ৫ একর জমিতে বোরো ধান চাষের জন্য জমি প্রস্তুত করেছি প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে ভালোভাবে ফসল তুলতে সক্ষম হব।তবে জয়নাল মোল্যা,নির্মল বিশ্বাস,আক্তার মোল্যার সাথে কথা বললে তারা জানান,এবছর অতিমাত্রায় কুয়াশা পড়ছে যা বীজতলার চারা ও সদ্য রোপনকৃত ধানের জন্য খুবই ক্ষতিকর এভাবে কিছুদিন কুয়াশা পড়লে বোরো আবাদ থেকে ভালো ফলন ফলানো অসম্ভব হয়ে পড়বে।আড়পাড়া ইউনিয়নের বরইচারা গ্রামের কৃষক হরিদাস বিশ্বাস বলেন,এবছর ৬ বিঘা জমিতে বোরো ধান রোপনের লক্ষে বীজতলা তৈরি করেছিলাম,যার প্রায় অর্ধেক কুয়াশায় নষ্ট হয়ে গেছে।তাই নতুন করে ধানের চারা ক্রয় করতে হচ্ছে।অতিমাত্রায় কুয়াশা থেকে ধানের চারা কিভাবে রক্ষা করা যায় এমন প্রশ্নের জবাবে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সঞ্জয় হালদার বলেন,শৈত্য প্রবাহের সময় বীজতলা তৈরি করা থেকে বিরত থাকা উত্তম।তারপরও যারা বীজতলা তৈরি করেছেন তাদেরকে দিনের বেলায় বীজতলা স্বচ্ছ পলিথিন দ্বারা আবৃত করে রাখা এবং বীজতলায় পানি কম রাখা। এছাড়াও বীজতলায় এক লিটার পানিতে ২ গ্রাম চ্যাম্পিয়ন-১ ছত্রাকনাশক ঔষধ প্রয়োগের অনুরোধ করেন তিনি এবং সদ্য রোপনকৃত চারা গাছে ইউরিয়া সার প্রয়োগ করা থেকে বিরত থাকার পরামর্শও দেন।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন বলেন,এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ১২ হাজার ৫ শত ৪৫ হেক্টর জমিতে যার মধ্যে ৫ হাজার ৮ শত ৫০ হেক্টর জমিতে ধান রোপন করা হয়েছে যা মোট লক্ষ্যমাত্রার ৪৬ শতাংশ।এছাড়াও তিনি ধানের চারা ও বীজতলা তৈরিতে যে কোন পরামর্শের জন্য উপজেলা কৃষি বিভাগের সাথে যোগাযোগের অনুরোধ জানান।
এমএসএম / এমএসএম
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ
কুতুবদিয়া ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া