সীতাকুণ্ডে রঙিন ফুলকপি চাষে সাফল্য
চট্টগ্রামের ফৌজদারহাট এলাকার উত্তর সলিমপুর প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষে সাফল্য পেয়েছেন কৃষক মো. জাহাঙ্গীর আলম। সবুজ পাতার ভিতরে হলুদ রঙের এই ফুলকপি দেখতে সেখানে নানান শ্রেণী পেশার মানুষ ভিড় জমান। এছাড়া সফল এই কৃষকের সাফল্য দেখে অন্যান্য কৃষক রঙিন জাতের এই ফুলকপি উৎপাদনে উদ্বুদ্ধ হচ্ছেন।তিনি সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তার সার্বিক সহযোগিতায় ২০ শতক জায়গায় ফুলকপি চাষে চট্টগ্রামে ব্যাপক সাড়া ফেলেছেন। এতে তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নতুন পদ্ধতিতে আরো ব্যাপকভাবে ফুলকপি চাষে আগ্রহ প্রকাশ করেছেন। সফল কৃষক জাহাঙ্গীর আলম বলেন, রঙিন ফুলকপি বাজারে চাহিদা বেশি। এছাড়া সাদা রঙের ফুলকপি চেয়ে হলুদ রঙের ফুলকপির দামও তুলনামূলকভাবে বেশি। কম জায়গায় এই জাতের ফুলকপি চাষ করা যায়। প্রথমে আমি ২ শতকে ২৫০ গ্রাম বীজ দিয়ে চাষাবাদ শুরু করেছি। এতে লাভের মুখ দেখাতে আস্তে আস্তে বড় পরিসরে করার চেষ্টা করছি। এছাড়া গরু লালন পালনের কাজও করেন সফল এই কৃষক।
সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা হাবিব উল্লাহ বলেন, রঙিন ফুলকপি ও সাদা ফুলকপি উৎপাদন পদ্ধতি একই। এতে আলাদাভাবে কোন নিয়ম পালন করতে হয়না। তবে সাদা রঙের ফুলকপির চেয়ে রঙিন ফুলকপির ভিটামিন এ পরিমাণে দিগুন। আমাদের শরীরের পুষ্টির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নতুন জাতের এই ফুলকপি। তাছাড়া চট্টগ্রামে এই জাতের ফুলকপি নতুন উৎপাদন হওয়ার কারণে সবজি ক্রেতাদের চাহিদা বেড়েছে। এই জাতের ফুলকপির বীজ জামালপুর থেকে আনা হয়। প্রকৃতপক্ষে ইউরোপীয় দেশগুলোতে এই বীজ সচরাচর পাওয়া যায়। সারা বাংলাদেশে এর চাহিদা অনুযায়ী উৎপাদন ব্যাপকভাবে করতে হলে ভারত থেকে এই বীজ আমদানি করা যেতে পারে। সিনজেনটা কোম্পানির মাধ্যমে এই বীজ সংগ্রহ করা যেতে পারে।
সীতাকুণ্ড উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা সুপর্ণা বড়ুয়া বলেন, আমাদের সীতাকুণ্ডে কৃষকরা সাদা ফুলকপি চাষ করে আসছেন। কিন্তু এই প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষাবাদ শুরু করেছেন। সাদা ফুলকপির চেয়ে দাম বেশি হওয়ার কারণে কৃষকদের কাছে হলুদ রঙের ফুলকপির চাহিদা বেশি। কৃষক জাহাঙ্গীরের সফলতায় অভিভুত হয়ে অনেকেই রঙিন ফুলকপি চাষে আগ্রহ দেখাচ্ছে। এছাড়া ক্যানসার প্রতিরোধে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখায় এই জাতের ফুলকপির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ফুলকপি কিনতে আসা এক পাইকারি ব্যাবসায়ী বলেন, এটি দেখতে ফুলের মত তরতাজা ও সুন্দর। বিষাক্ত রাসায়নিক ছাড়া এই হলুদ রঙের ফুলকপির বাজার দর দিগুন। ক্রেতাদের চাহিদা থাকায় আমরা কৃষক জাহাঙ্গীরের নিকট আসি।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে আনসার-ভিডিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা
নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মোশারফ
শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন
রামুর রাবার বাগানের পাহাড়ি জঙ্গলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
ধুনটে আগুনে বসতবাড়ি পুড়ে নিঃস্ব কৃষক পরিবার
শ্রীপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন: ৪৯৬ নারী পেলেন টাকা
দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় কুপিয়ে হত্যা
নবীগঞ্জে বদর দিবস উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল