ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভারতীয় সিরিয়াল দেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘অভিনব ছিনতাই চক্র’, গ্রেফতার ৩


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৮-১-২০২৩ দুপুর ৪:১

ভারতীয় সিরিয়াল দেখে শিক্ষার্থীদের ‘অভিনব ছিনতাই চক্র’, গ্রেফতার হয়েছেন ৩ জন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়েন ওরা। তাদের মেধা ও বিচক্ষণের দিক থেকে কোনটিতেই কমতি নেই। এই মেধাবীরাই ভারতীয় টিভি সিরিয়াল ক্রাইম পেট্রোল থেকে অভিনব কায়দায় ছিনতাই করার পরিকল্পনা গ্রহণ করেন। সেই পরিকল্পনা অনুযায়ীই বিভিন্ন বাসায় বিভিন্ন পরিচয়ে গিয়ে ছিনতাই করতেন তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এমন ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পাবনা পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম।
গ্রেফতারকৃতরা হলেন-পাবনার ঈশ্বরদী উপজেলার দীঘা গ্রামের মৃত জমশের আলীর ছেলে মোঃ লিখন হাসান (২৪), লিখন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর সুতাহাটি গ্রামের আব্দুল্লাহিল কাফির ছেলে মোহাম্মদ আব্দুল্লাহিল বাকী অনিক (২২), অনিক পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং অপরজন হলেন-পাবনা সদর উপজেলার চরতারাপুরের ভাদুরিয়া ডাংগীর মোঃ হাতেম আলী মন্ডলের ছেলে মোঃ আবুল বাশার (২১), বাশার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ফোকাস কোচিং-এ অধ্যায়নরত।
ঈুলিশ কর্মকর্তা মাসুদ আলম জানান, মেডিকেল রিপ্রেজেন্টটিভ পরিচয় দিয়ে গত ১০ জানুয়ারি পাবনা শহরের একটি বাসায় ঢোকার চেষ্টা করে তারা। কিন্তু তাদের সন্দেহজনক মনে হলে ভিডিও ধারণ করতে গেলে পালিয়ে যান। পরেরদিন ১১ জানুয়ারি দুপুরে পাবনার বড় বাজার এলাকায় কোচিং সেন্টারের শিক্ষক পরিচয় দিয়ে বাসায় ঢুকে গৃহবধুর হাত-পা বেঁধে ৭২ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।
এই সব ঘটনার রহস্য উৎঘাটনের জন্য তথ্য প্রযুক্তি ও সিটিটিভির ফুটেজ পর্যালোচনা করে গোপন তথ্যের ভিত্তিতে তাদেও গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৩১ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার ও আসামিদের ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হবে বলে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, তারা ভারতীয় টিভি  শো ক্রাইম পেট্রোল থেকে অভিনব কায়দায় এইসব অপরাধ করার কৌশল শিখেছে। তারা অত্যন্ত বুদ্ধিমান ও আইটি বিষয়ে অভিজ্ঞ। তারা আরও অনেক বাসায় একই কায়দায় ছিনতাইয়ের পরিকল্পনা গ্রহণ করেছিল। তারা কীভাবে এবং কেন এই অপরাধের জন্য জড়িয়ে পড়লো এই জন্য তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির