তাড়াশের মাগুড়া বিনোদ ইউনিয়নের মানবিক সহায়তা নগদ টাকা বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশের মাগুড়া বিনোদ ইউনিয়নের উদ্যোগে মানবিক সহায়তা নগদ টাকা বিতরণ করা হয়েছে। রোববার (১৮ জুলাই) সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন কার্যালয় চত্বরে হতদরিদ্র পরিবারের মাঝে ৫০০ করে টাকা ৭৫০ জনকে বিতরণ করা হয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায়, দুস্থ, হতদরিদ্র, ভ্যান ও রিকসাচালকদের মাঝে সরকারি বরাদ্দ থেকে এ টাকা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল।
এ সময় উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান, ইউপি সচিব শরিফুল ইসলাম, ইউপি সদস্য আলতাব হোসেন, আব্দুল মালেক, জয়নব খাতুন, ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, গ্রামপুলিশ দফাদার রাজিব চন্দ্রসহ অনেকে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষ যাতে ভালোভাবে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন তার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এমএসএম / জামান
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ