বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামীতে নির্বাচনে আসতে হবে: বাহাউদ্দিন নাছিম
খুনিদের দল বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামীতে নির্বাচনে আসতে হবে। যদি জনগণ তাদের রায় দেয় তাহলে আওয়ামীলীগ মেনে নিবে। তবে যতই কথা বলুক, তাদের এ সরকারের অধীনেই নির্বাচনে অংশ নিতে হবে।’
এমনটা জানিয়েছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। তিনি আজ বিকেলে মাদারীপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি এদেশের খুনের রাজনীতি শুরু করেছে। তারা যুদ্ধপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দাতা। তারা গোলাম আযম, নিজামী, সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে রাজনীতি করে শাসনের নামে দুঃশাসন করেছে। সেই অপশক্তিকে বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। তারা জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামীতে নির্বাচনে আসতে পারে। আর এতে জনগন যদি তাদের রায় দেয়, তাহলে আওয়ামীলীগ তাদের রায় মেনে নিবে।’
বিএনপির রূপরেখার নিয়ে সমালোচনা করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপির কোনটা রূপরেখা আর কোনটা মেরামত, তা কিছুই বোঝা যায় না। সব কিছুই মিলেমিছে একাকার হয়ে গেছে। তাদের নেতারা ভিন্ন ভিন্ন কথা বলছে। তাদের এসবই ভন্ডামি। জনগণ তাদের এসব ভন্ডামি বোঝে। যে কারণে তাদের জনসম্পৃক্ততা নেই। তাদের সব কিছুই ফাঁকা বুলি।’
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী বাজার এলাকায় জেলা আওয়ামীলীগ জনসভার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। সভা পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, জেলা আ’লীগের সহ-সভাপতি আজাদুর রহমান মুন্সি, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আওয়ামীলীগ শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার খায়রুল হাসান নিটুল,
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূইয়া, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাইম, জেলা যুবলীগের সভাপতি আতাহার সর্দার, জেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জাকির হাওলাদার, ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক,সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার প্রমুখ। সভায় জেলা আওয়ামীলীগ, শিরখাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিন্টু হাওলাদার, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ
নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক
Link Copied