বাঁশখালীতে নির্মিত কমিউনিটি ভিশন সেন্টার ভার্চুয়ালে উদ্বোধন
তৃতীয় পর্যায়ে ৪টি বিভাগে ১৩ জেলার ৪৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৪৫ টি কমিউনিটি ভিশন সেন্টার শুভ উদ্বোধনের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
১৮ জানুয়ারি (বুধবার)সকালে ১০ টায় তৃতীয় পর্যায়ে ৪টি বিভাগে ১৩ জেলার ৪৫টি উপজেলার ন্যায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি ভিশন সেন্টারও মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন,পরে দিপালী দে নামের এক রোগীর সাথে ভিডিও মাধ্যমে কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী।
এসময় রোগী দিপালীর অর্থের অভাবে চিকিৎসা করতে না পারায় তাঁর স্বামীর চোখ নষ্ট হয়ে যাওয়া বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন রোগী দিপালী,এসময় রোগী দিপালী দে'র স্বামীর চিকিৎসার আশ্বাস দেন মাননীয় প্রধানমন্ত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান,চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত)ড.প্রকাশ কান্তি চৌধুরী,চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন,জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ,চমেক হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল শামীম হাসান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুদীপ্ত সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব আরিফ হোসেন,বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা.মোহাম্মদ শাখাওয়াত উল্লাহ,
চমেক হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান তাসনুয়া তানজিন,সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস চৌধুরী,
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউর রহমান মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী,বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন পিপিএম,বাঁশখালী পৌর মেয়র এডভোকেট এস এম তোফায়েল বিন হোসাইন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর প্রমূখ।
উল্লেখ্য ১ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied