ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

অভয়নগরে রাস্তার উপরে হেলে পড়া গাছে যান চলাচলে বিঘ্ন


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৮-১-২০২৩ বিকাল ৫:৫৪
যশোরের অভয়নগর উপজেলায় শংকরপাশা থেকে বর্ণি মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে অগণিত বড় বড় গাছ হেলে পড়েছে । বিভিন্ন সময় ভারী যানবাহন যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। ক্ষত হচ্ছে গাছ।  এমনকি দুইটি গাড়ি পাশাপাশি অতিক্রম করার সুযোগ খুবই কম। বিভিন্ন স্থানে হেলে যাওয়া গাছের কারণে গাড়িগুলো এক সাইড দিয়ে চলার কারণে  রাস্তা নিচু হয়ে গেছে। ধসে যেতে পারে রাস্তা।এছাড়াও বিভিন্ন সময় সড়কে দুর্ঘটনা ঘঠছে। বিশেষ করে  রাতের অন্ধকারে ও ঘন কুয়াশায় যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। দ্রুতগতির যানবাহন গুলো বেশি ঝুঁকিতে রয়েছে। ঝুঁকে পড়া প্রতিটি গাছের গায়ে গাড়ির আঘাতের প্রচুর ক্ষতচিহ্ন রয়েছে ফলে প্রায় ছোট-বড় দুর্ঘটনা  ঘটছে আর এই অংশের রাস্তা দিন দিন মহা বিপজ্জনক হয়ে ওঠে যাত্রীদের কাছে রুপ নিচ্ছে আতঙ্কে।বর্তমানে  এই সড়ক দিয়ে বহু গাড়ি ঢাকায় আসা যাওয়া করছে। 
উল্লেখ্য যে ১৪ই জানুয়ারি শনিবারে বিকালে মথুরাপুর বাজার এলাকায় গাছ থেমে থাকার কারণে এ্যাম্বুলেন্স ও ভ্যানগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে  ভ্যান চালক আহত হয়।  এ্যাম্বুলেন্স সামনের চাকা পাংচার  হয়ে যায়। বিশেষ করে শংকরপাশা সাইন পাড়ার নিকট একটি গাছ হেলে পড়েছে যান চলাচলে চরম বিঘ্ন ঘটছে, এছাড়া মথুরাপুর বাজারের নিকটে পাথালিয়া, হরিশপুর বাজারের নিকটে অনেক গুলি গাছ হেলে পড়েছে,  এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য বিশেষভাবে দাবি জানিয়েছেন। তদের অভিমত কর্তৃপক্ষ  বিষয়টির দিকে সুদৃষ্টি না দিলে ঘটে যেতে পারে বড় ধরনের অঘটন। এ বিষয়ে স্থানীয় শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ নাসির উদ্দিন মুঠোফোনে বলেন, রাস্তার গাছ কাটার  বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান