ঠাকুরগাঁও হতদরিদ্র শীতার্তদের পাশে চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো
ঠাকুরগাঁয়ের দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নবাগত ৫ নং বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু চৌধুরী। গতকাল বুধবার বিকেল থেকে সন্ধা ও গভীর রাত পর্যন্ত এলাকায় ছিন্নমূল অসহায়,গরীব মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো স্থানীয় সরকারের অর্থায়নে ও নিজ তহবিল থেকে কম্বল বিতরণ করেছেন এলাকায় এক হাজারের ও বেশি অসহায় ও দুস্থদের মাঝে। উল্লেখ্যঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে কম্বল বিতরণ ছিল লক্ষনীয়।উত্তর জনপদে হঠাৎ করে জেঁকে বসেছে শীত। এতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষের। পৌষের শুরুতে শুরু হয়েছে কনকনে শীত। রাতে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে নেই। গরম কাপড় জড়িয়ে উষ্ণতা নিচ্ছেন সামর্থবানরা।
কিন্তু চরম বিপাকে পড়েছে ভবঘুরে, আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী, বেদে সম্প্রদায়, অসহায় ও ছিন্নমূল মানুষ। শীতের তীব্রতায় রীতিমতো কাঁপছে তারা। ফলে এসব অসহায় মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে অক্লান্তভাবে কাজ করতেছেন ভূল্লী থানার ৫ নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো চৌধুরী।
বুধবার (১৮ জানুয়ারী ) সন্ধ্যায় ভূল্লীতে নিজ এলাকায় প্রযায়ক্রমে ৫০০শত হতদরিদ্র ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। কনকনে শীতে চেয়ারম্যানের এ মহতি কাজের ভুয়সী প্রশংসা করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণ। এদিকে কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষগুলোর মুখে হাসি ফুটেছে। তারা বলেন, কনকনে শীতে তাদের জীবন-যাপন বড় কষ্টের হয়ে দাঁড়িয়েছে। শীতকে উপেক্ষা করে চেয়ারম্যান তাদের হাতে কম্বল তুলে দেয়ায় তার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন অনেকে।
চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো চৌধুরী বলেন, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদ-রা। এ শ্রেণীর মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকে। গত কয়েক সপ্তাহ ধরে সারাদেশে বইছে হাড় কাঁপানো ঠান্ডা। বাড়ছে ঠান্ডাজনিত রোগ-ব্যাধি। তাদের শীত নিবারনের ব্যবস্থা নেই। তাই ব্যাক্তিগত উদ্যোগে শীতার্তদের জন্য কম্বল সবার আগে বিতরণ করেছি।
ইছা আছে পুরো শীতে যত স্নভব কম্বল বিতরন করবো। পাশাপাশি জেলা প্রসাশন,উপজেলা প্রশাসন অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, করবে। এরই ধারাবাহিকতায় রাতে নিজে কিছু অসহায় ও ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দিয়েছি। নিজ হাতে অসহায় মানুষগুলোকে কম্বল দিতে পেরে খুব ভালো লাগছে বলে জানান চেয়ারম্যান।আশা করি এ প্রক্রিয়া চলমান থাকবে বলেও উল্লেখ্য করে তিনি সমাজের বৃত্তবানদেরকে এসকল অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied