চট্টগ্রামে জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ব্যারিস্টার মীর হেলালের শীতবস্ত্র বিতরণ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আমরা এমন একটি সময়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করছি যখন মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র, সাম্য, মানবাধিকারের স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি। দেশে আজ নব্য স্বৈরাচারের আবির্ভাব হয়েছে। দেশ আজ লুটেরার হতে জিম্মি। অবৈধ ক্ষমতার মসনদ দীর্ঘায়িত করতে জিয়া পরিবারকে টার্গেট করেছে। দেশী বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ জিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন শহীদ জিয়ার নাম মানুষের হৃদয়ে গাথা থাকবে।
তিনি বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বাদে জোহর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে বিএনপির প্রতিষ্টাতা জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির দোয়া মাহফিলে এসব কথা বলেন।
এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বিএনপির প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা এনে দিয়েছিলেন। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সি. যুগ্ম আহবায়ক এম এ হালিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এড. আবদুস সাত্তার, শফিকুর রহমান স্বপন, ইসকান্দর মির্জা, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সালাউদ্দিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, ইঞ্জি. বেলায়েত হোসেন, সরওয়ার আলমগীর, আহবায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, এনামুল হক এনাম, এড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, হারুন জামান, নিয়াজ মো. খান, আবদুল গাফফার চৌধুরী, নুরুল কবির, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, মনজুর আলম চৌধুরী মঞ্জু, মো. কামরুল ইসলাম, এড. আবু তাহের, বিএনপি নেতা ডা. এস এম সারোয়ার আলম, বাদশা মিয়া, ইদ্রিস আলী, আলী আজম চৌধুরী, ইউছুপ শিকদার, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, কাজী মহিউদ্দিন, সালাউদ্দিন আলী, এম এ হালিম বাবলু, সিরাজুল ইসলাম মুন্সী, মন্জুর কাদের, জাফর আহম্মেদ, মো. শাহজাহান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী, ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল আলম শহীদ, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিটু, মো. আনাস প্রমুখ। জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ব্যারিস্টার মীর হেলাল চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় গরীব অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে আনসার-ভিডিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা
নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মোশারফ
শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন
রামুর রাবার বাগানের পাহাড়ি জঙ্গলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
ধুনটে আগুনে বসতবাড়ি পুড়ে নিঃস্ব কৃষক পরিবার
শ্রীপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন: ৪৯৬ নারী পেলেন টাকা
দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় কুপিয়ে হত্যা
নবীগঞ্জে বদর দিবস উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল