ধর্মপাশায় নূরুল হুদা মুুুকুটের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নূরুল হুদা মুকুটের রোগমুক্তি কামনায় ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জুলাই) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের নেতৃত্বে স্থানীয় দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সহ-সভাপতি এটিএম নাজিমুদ্দিন আল আজাদ, অ্যাড. আব্দুল হাই তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক মোকাররম হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রুহুল আমিন তালুকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর মজুমদার দিলীপ, দফতর সম্পাদক আজহারুল ইসলাম পি.কে, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার খান পাঠান, মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ তোঘলক আহমেদ, সদস্য তৈমুর আহমেদ, ওবায়দুর রহমান, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিন শাহ, সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান পাঠান।
আরো উপস্থিত ছিলেন-জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাধব চন্দ্র সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খোকন, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল বারী চৌধুরী বাচ্চু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. একরাম হোসেন, শ্রমীক লীগের সভাপতি শাফায়েত হোসেন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহŸায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, যুবলীগ নেতা ওয়াসিম মজুমদার, কামাল পারভেজ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আরমান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ রিয়াদ, সালমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর, শাকিল মাহমুদ খান, ছাত্রলীগ নেতা, মাহাবুব হাসান লোটাস, তাসিনুল হক রাফি প্রমুখ। এছাড়াও সদ্য প্রয়াত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. শফিকুল আলমের মৃত্যুতে শোক জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
দোয়া মাহফিল শেষে অ্যাড. শফিকুল আলম স্মরণে উপস্থিত সকলে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’