ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন দাবিতে দুবলিয়া স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২০-১-২০২৩ দুপুর ১২:৩৪

পাবনা সদর উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন দাবিতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫ দফা দাবিতে বিশাল এ মানববন্ধন কর্মসূচি পালনকালে স্কুলের শিক্ষক, কর্মচারি ও সাধারণ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে আণীত অভিযোগগুলো তদন্তপূর্বক  দাবিগুলো বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) পাবনা সদর উপজেলার বহুল আলোচিত সমালোচিত বিদ্যালয়টির প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
মানববন্ধনে শিক্ষকরা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের নানা অনিয়ম ও দুর্নীতি ইতোমধ্যেই গণমাধ্যমে উঠে এসেছে। প্রধান শিক্ষক ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করেন। এছাড়াও রাজনৈতিক প্রভাবের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। রাজনৈতিক প্রভাবের কারণে দীর্ঘদিন ধরে সেখানে ম্যানেজিং কমিটির নির্বাচনও হয় না। 
তারা আরও বলেন, বিদ্যালয়ের মালিকানাধীন দু’টি দোকান বিক্রি করে ৯ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক, যা প্রমাণিত। কিন্তু তার এমন সব দুর্নীতি প্রতিবাদ করায় শিক্ষকদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। সেই হয়রানির অংশ হিসেবে সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হক স্যারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, যা সম্পূর্ণ প্রতিহিংসামূলক’। 
শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের নিয়মিত ক্লাস হয় না। আশপাশের স্কুলে বছরের শুরু থেকেই ক্লাস শুরু হলেও আমাদের এখানে হয়নি। আমাদের কথা শিক্ষকরা কর্ণপাত করেন না। আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই। এভাবে চলতে থাকলে বিদ্যালয়ের শিক্ষার মান তলানিতে ঠেকে যাবে। এভাবে আমাদের শিক্ষা জীবন নষ্ট করার অধিকার কারো  নেই’। 
এসময় ৫ দফা দাবি তুলে ধরেন শিক্ষকরা। দাবিগুলো হলো- ১. সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হক স্যারের বিরুদ্ধে  দেয়া অবৈধ কারণ দর্শানোর নোটিশ বাতিল চাই, ২. তদন্ত কমিটি কর্তৃক প্রধান শিক্ষকের বিদ্যালয়ের আয় ব্যয়ের হিসাব প্রদানের নির্দেশনা বাস্তবায়ন চাই। ৩. শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতার  রেজুলেশনসহ নিয়মিত ভাতা প্রদানের কার্যকরী পদক্ষেপ চাই। ৪. সরকার কর্তৃক শিক্ষার্থীদের উপবৃত্তির টিউশন ফি এর হিসাব চাই। এবং ৫. শিক্ষার্থীদের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ, সুন্দর ও মানসম্মত শিক্ষার অধিকার চাই। 
মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হক, আসাব উদ্দিন, আকমল হোসেন, বাবুল কুমার কর্মকার,  মোছাঃ সবনম মোন্তারী, গোলাপী রানি সরকার, শহিদুর রহমান, জিলাল উদ্দিন, আব্দুস শুকুর, কামাল হোসেন, সুজন আলী খান, ছাবিনা ইয়াসমিন ও জামাল হোসেনসহ বিদ্যালয়ের কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা। 
প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো অস্বীকার করে বলেন,“আমার বিরুদ্ধে এই মানববন্ধন সম্পূর্ণ প্রতিহিংসামূলক ও আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা। সমস্যা থাকলে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করতে পারে। কিন্তু শিক্ষার্থীদের উস্কানি দিয়ে, শিক্ষকদের জোর করে এবং ক্লাস ফাঁকি দিয়ে এভাবে মানববন্ধন করা সম্পূর্ণ  বেআইনি ও সরকারবিরোধী। ইতোমধ্যেই মিডিয়াকে ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। আমি বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তা ও ইউএনওসহ সংশ্লিষ্টদের জানিয়েছি। আমি তীলে তীলে শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। কিন্তু কিছু শিক্ষক এই প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার পাঁয়তারায় লিপ্ত হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির