ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ২০-১-২০২৩ দুপুর ৩:২১

বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নীচে শুক্রবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে ক্যাম্পাসস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

শীতবস্ত্র বিতরণকালে ইবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষক সংগঠন 'পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ'-এর উদ্যোগে প্রাথমিকভাবে ক্যাম্পাসস্থ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পরবর্তীতে আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড