ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলে গাছের সাথে এ কেমন শত্রুতা!


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৮-৭-২০২১ বিকাল ৫:২৬

টাঙ্গাইলে গাছের সাথে এ কেমন শত্রুতা! ফিরোজ মিয়ার অসংখ্য গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে এই অপকর্ম করেছে দুর্বৃত্তরা। সরেজমিন গিয়ে ও সদর থানায় দাখিলকৃত ফিরোজ মিয়ার অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের বাসিন্দা মো. ফিরোজ মিয়া। তিনি টাঙ্গাইল সদর উপজেলা সমবায় কার্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।

টাঙ্গাইল সদর থানাধীন সুরুজ বাজারের পশ্চিম পাশে তার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে রাস্তার ধারে বেশকিছু আকাশমনি গাছ রোপণ করেন প্রায় তিন বছর পূর্বে। নিয়মিত তিনি গাছগুলো পরিচর্যা করেন। ১৬ জুলাই ভোরবেলা ফিরোজ মিয়া জমিতে গিয়ে দেখতে পান, তার প্রায় ৩৫টি গাছ রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কেটে ফেলেছে। গাছগুলো এমনভাবে গোড়ায় কাটা হয়েছে যে, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই।

গাছের খুঁটিগুলোর সাথে গোড়া কাটা অবস্থায় কিছু গাছ দাঁড়িয়ে আছে, কিছু কাজ পড়ে আছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিকট আত্মীয়দের জানিয়ে ফিরোজ মিয়া নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে আইনি সহযোগীতার জন্য সদর থানায় লিখিত অভিযোগ করেন। নীরবে-নিভৃতে রাতের অন্ধকারে এভাবে মানুষের সম্পদের ক্ষয়ক্ষতি ও হুমকিস্বরূপ এসকল দুর্বৃত্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ভুক্তভোগী পরিবার'হ এলাকাবাসী।  

এমএসএম / জামান

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা