ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

অষ্টম মেধাতালিকার ভর্তি শেষে ইবির ৪০৮ আসন খালি


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ২১-১-২০২৩ বিকাল ৫:১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে অষ্টম মেধাতালিকার ভর্তি শেষ হয়েছে। ভর্তি শেষে তিন ইউনিটে এখনও ৪০৮টি আসন খালি রয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে খালি  আসনে ভর্তির জন্য শুক্রবার (২০ জানুয়ারি) রাতে নবম মেধাতালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে যে সকল শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির জন্য ৯ম মেধা তালিকায় বিভাগপ্রাপ্ত হয়েছে শুধুমাত্র সে সকল শিক্ষার্থী আগামী ২২ জানুয়ারি অফিস চলাকালীন সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। ৯ম মেধা তালিকায় বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সশরীরে প্রয়োজনীয় কাগজপত্রসহ ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে উপস্থিত হতে হবে। ইউনিট সমন্বয়কারীর কার্যালয় হতে ইয়েস কার্ড পাবার পর প্রাপ্ত বিভাগ হতে ভর্তি ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে আনুষাঙ্গিক ফি জমাদান রশিদ সংগ্রহ করে অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিয়ে ভর্তি ফরমে বিভাগীয় সভাপতি, ডীন ও হল প্রভোষ্টের স্বাক্ষর করে একাডেমিক শাখায় জমা দিতে হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটে মোট ১ হাজার ৯৯০ আসনের মধ্যে ‘এ’ ইউনিটে ৩০৫, ‘বি’ ইউনিটে ৬৮ ও ‘সি’ ইউনিটে ৩৫টি আসন খালি রয়েছে। মেধা তালিকা দেখতে ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।

এমএসএম / এমএসএম

আন্তর্জাতিক জার্নাল র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা বাকৃবির ‘জাভার’, এশিয়ায় দশম

বিশ্বকাপ ফুটবলের মহোৎসবে মাতোয়ারা গণ বিশ্ববিদ্যালয়

মালয়েশিয়াতে পড়ার সুযোগ কুবি শিক্ষার্থীদের, আবেদন শুরু আজ

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম গবি শাখার সভাপতি ইমরান, সম্পাদক তুহিন

গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হলো মেডিকেল সেন্টার

ছয় দফা মেধাতালিকার পরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফাঁকা ১১০ আসন

ডিআইইউতে ১ম বারের মতো ব্যাবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০'

অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের

নতুন বাজেটে কুবি শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ ১ লাখ ২৩ হাজার টাকা

এইচএসসি-আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন বাজেট পাবিপ্রবির

বিশ্বকাপ মিশন শুরুর আগেই উল্লাস, আকাশি-সাদায় মাতল কুবি ক্যাম্পাস

গবিতে শিক্ষার্থীদের দাবিতে পেছালো সেমিস্টার ফাইনাল পরীক্ষা