ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তাড়াশে তালম ও দেশীগ্রাম গুড়পীপুল ইউনিয়নে চাল বিতরণ


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৭-২০২১ বিকাল ৫:২৮

সিরাজগঞ্জের তাড়াশে ১নং তালম ও ৮নং দেশীগ্রাম গুড়পীপুল ইউনিয়নের উদ্যোগে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। রবিবার সকাল থেকে উপজেলার তালম ইউনিয়ন কার্যালয় চত্বরে ১ হাজার ৩৭৫টি অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাস-উজ-জামান এবং অপরদিকে দেশীগ্রাম গুড়পীপুল ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার ১ হাজার ৩৪০টি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তালম ইউনিয়নে উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান, ইউপি সচিব আলা উদ্দিন, ইউপি সদস্য ইসহাক হোসেন, আবু তালেব, হাসিনা খাতুন, রহমত আলী, মোস্তফা হোসেন, হাবিবুর রহমার হিরন, ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানাসহ অনেকে।

দেশীগ্রাম গুড়পীপুল ইউনিয়নে উপস্থিত ছিলেন- ট্যগ অফিসার উপজেলা একটি বাড়ি একটি খামার কর্মকর্তা মোতাখখার রহমান, ইউপি সচিব ফরিদুল ইসলাম, ইউপি সদস্য কনিকা রানীসহ সকল সদস্যবৃন্দ।

এ চাল বিতরণ অনুষ্ঠানে তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান ও দেশীগ্রাম গুড়পীপুল ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার বলেন, করোনাকালীন সময়ে সরকারি বিধিনিষেধ মেনে এ চাল বিতরণ করা হচ্ছে।

এমএসএম / জামান

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন

আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ

মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট