ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

কামারখালী চর অঞ্চলে গণসংযোগ করছেন মধুখালীর মেয়ে মাহমুদা বেগম ক্রিক


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২১-১-২০২৩ বিকাল ৫:৩৮
ধারাবাহিক গণসংযোগে এবার ফরিদপুর মধুখালীতে প্রত্যন্ত চর অঞ্চলে গিয়ে সেখানকার মানুষের সাথে মত বিনিময় করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন ফরিদপুরের ১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মধুখালী মথুরাপুর গ্রামের মেয়ে মাহমুদা বেগম ক্রিক। তিনি ২০ ও ২১ জানুয়ারি মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে মধুমতি নদীর তীরে চরপুকুরিয়া , চরগোশপুর সহ রায়পুর ইউনিয়নে বেশ কিছু গ্রামে মানুষের দ্বারে ছুটে যান। বিভিন্ন সমস্যার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। 
 
অবহেলিত চরঅঞ্চলে, একজন এমপি পদপ্রার্থী ব্যক্তিকে কাছে পেয়ে নারী পুরুষ শিশুসহ সর্বস্তরের মানুষ আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে। গণসংযোগ কর্মসূচিতে মাহমুদা বেগম ক্রিক এর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাধা রানী ভৌমিক মধুখালী পৌরসভার মহিলা কাউন্সিলর নাজমা সুলতানা, ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মিলি ইসলাম,নারী নেত্রী শুক্লা ভৌমিক ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আমিনুর রহমান সহ অসংখ্য নেতাকর্মী। এছারা মাহমুদা বেগম ক্রিক, বেশ কিছু অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল এবং পঙ্গু ব্যক্তিদের হুইল চেয়ার বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত