ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

জমকালো আয়োজনে ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষ উদযাপন সম্পন্ন


রাকিব উদ্দিন লস্কর, মাধবপুর photo রাকিব উদ্দিন লস্কর, মাধবপুর
প্রকাশিত: ২১-১-২০২৩ বিকাল ৫:৩৯

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজের “শতবর্ষ পূর্তি” উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে এক মিলনমেলা আয়োজন করা হয়েছে।

আজ ২১ জানুয়ারি ২০২৩ ইংরেজি শনিবার সকাল ৯ঃ০০ টা হতে সারাদিন ব্যাপী মিলনমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে  শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও শাহাদাত হোসেন দুলাল এর পরিচালনায়,  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এড. মাহবুব আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। বিশেষ অতিথি  সৈয়দ মোঃ শাহাজান উপজেলা চেয়ারম্যান মাধবপুর,  জাকির হুসেন চৌধুরী অসীম, সাবেক উপজেলা চেয়ারম্যান মাধবপুর,  উপজেলা   নির্বাহী কর্মকর্তা মনজুর রহমান  মাধবপুর, সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী  মাধবপুর  চুনারুঘাট সার্কেল , জনাব মিনহাজ উদ্দিন চৌধুরী  চেয়ারম্যান ১০ নং ছাতিয়াইন ইউনিয়ন পরিষদ, আলহাজ্ব আতিকুর রহমান আতিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আলী ওয়াক্কাস সোহেল ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজের মাঠে দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে উৎসাহী প্রাক্তন ছাত্রছাত্রীদের এক অন্যরকম  আয়োজন দেখা গেছে। বিভিন্ন শ্রেনি পেশার সমন্বয়ে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বনামধন্য প্রাক্তন ছাত্রছাত্রীরা নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে যথাসময়ের আগেই দলে দলে  উপস্থিত হতে থাকেন।


স্কুলের সহকারী শিক্ষক মাও. শফিকুর রহমানের কোরআান তেলাওয়াতের মাধ্যমে শুরু অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক স্কুলটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান সময়ের বিস্তারিত তুলে ধরেন। এবং উপস্থিত অতিথিদের কাছে পরীক্ষার কেন্দ্র চালু, স্কুলটি সরকারি করন, স্কুলের মাঠ সংস্কারের বিষয়ে আবেদন জানান। পোগ্রাম বাস্তবায়ন কমিটির আহবায়ক সৈয়দ সোহেল আব্দাল স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ আজহারুল হুসেন  কে স্মরণ করে উনার কৃতকর্মের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড মাহবুব আলী উপস্থাপিত আবেদন গুলো শীঘ্রই পুরন করা হবে মর্মে সকল কে আশ্বস্ত  করেন। তিনি চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করতে স্কুল কলেজে পাঠ্যক্রমের পাশাপাশি তথ্যপ্রযুক্তি সম্পন্ন জ্ঞান দানের অনুরোধ করেন।

এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে

প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক