দুমকিতে বিএনপি নেতার আ'লীগে যোগদান
দুমকি উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠা কালীন সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি আবু হানিফ খান আওয়ামীলীগে যোগদান করেছেন।
শনিবার (২১জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের থানাব্রীজ কার্যালয়ে এক জনাকীর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ যোগদান অনুষ্ঠিত হয়।
দুমকি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, আঙ্গরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, সহ-সভাপতি মাও.আলমগীর হোসেন, মজিবুর রহমান মাষ্টার ও পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম, কৃষক লীগের আহ্বায়ক আজাহার আলী মৃধা, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন মৃধা ও সাধারণ সম্পাদক কেএম শহিদুল ইসলাম খলিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম জীবন ও সাধারণ সম্পাদক সবুজ সিকদারসহ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আওয়ামীলীগে যোগদান করে আবু হানিফ খান বলেন, এতদিন ভুল রাজনৈতিক মতাদর্শ অনুসরণ করেছিলাম, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে, দেশরত্ন শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে আওয়ামীলীগে যোগদান করলাম। উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে অদূর ভবিষ্যতে আরও অনেক নেতা কর্মী নতুন চমক নিয়ে আওয়ামীলীগে যোগদান করবেন।#
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied