ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

করোনাকালে সরকার অসহায় মানুষের পাশে আছে : পরিবেশমন্ত্রী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৮-৭-২০২১ বিকাল ৫:৫১
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার করোনা মহামারীর শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত অসহায় মানুষের পাশে আছে এবং ত্রান বিতরণ করে যাচ্ছে। সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহতভাবে চলমান থাকবে। কেউই খাদ্যের অভাবে থাকবে না।
 
পরিবেশমন্ত্রী আজ রোবার (১৮ জুলাই ) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলায়  প্রধানমন্ত্রীর উপহার হিসেবে  ৯১৯২ জন দুস্থ ও অসহায় ব্যক্তি /পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
এসময় উপস্থিত জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী বলেন, এদেশের মালিক জনগণ। তাই সর্বোচ্চ গুরুত্ব ও সম্মানের সাথে ত্রাণ গ্রহণকারী জনগণের মাঝে ত্রাণ বিতরণ করতে হবে।  সতর্কতার সাথে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি এসময় জনগণের প্রতি আহবান জানান।
 
জুড়ী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রনজিতা শর্ম্মা এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু প্রমুখ।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী