চৌদ্দগ্রামে ৯ মাসেও মেলেনি চাঞ্চল্যকর পিনু আত্মহত্যার ময়নাতদন্ত রিপোর্ট
কুমিল্লার চৌদ্দগ্রামের বহুল আলোচিত তাহমিনা আক্তার পিনু (২৯) তার স্বামীর বাড়িতে নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলে নিহত হওয়ার ঘটনার দীর্ঘ ৯ মাস অতিক্রান্ত হলেও অজানা কারণে এখনো আসেনি ময়নাতদন্তের রিপোর্ট। সাধারণত ময়নাতদন্তের রিপোর্ট সর্বোচ্চ তিন মাসের মধ্যে আসলেও পিনু হত্যার ঘটনার ময়নাতদন্ত রিপোর্টটি এখনো আসেনি। ময়নাতদন্তের রিপোর্ট না আসায় সঙ্গত কারণেই এখনো আদালতে চার্জশীট দিতে পারেননি মামলার তদন্ত কর্মকর্তা। ময়নাতদন্তের রিপোর্ট কবে নাগাদ আসবে, মামলার চার্জশীটই বা আদালতে কবে প্রেরণ করা হবে তা নিয়ে উদ্বেগ-উৎকন্ঠায় দিনাতিপাত করছে মামলার বাদী নিহত তাহমিনা আক্তার পিনুর বাবা মো: ইউনুস মিয়াসহ নিহতের পরিবার।
এদিকে এ ঘটনায় নিহতের স্বামী রাসেলকে ঘটনার দিনই আটক করে আদালতে প্রেরণ করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। পরে অধিকতর তদন্তের স্বার্থে রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত দুই ধাপে মোট ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। পরে পুলিশি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও এরপর আর এগোয়নি মামলার তদন্ত কার্যক্রম।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রেজাউল করিম মুঠোফোনে জানান, ‘ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসায় চার্জশীট দেয়া সম্ভব হয়নি। রিপোর্ট পেলেই আদালতে চার্জশীট দাখিল করা হবে।’
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘আত্মহত্যায় প্ররোচণার দায়ে নিহত তাহমিনা আক্তার পিনুর স্বামী রাসেলকে ঘটনার দিনই গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। নিহতের শয়ন কক্ষের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তার স্বামীকে পুলিশি রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আদালতে চার্জশীট দাখিল করা হবে।’
এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ইনচার্জ ডা. সাজ্জাদ হোসেন বলেন, ‘জনবল সংকটের কারণে ময়নাতদন্তের রিপোর্ট দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। শীঘ্রই পিনু নিহতের ঘটনার ময়নাতদন্তের রিপোর্ট সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হবে।’
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied