দুই রাতে আট গরু চুরি
চন্দনাইশে গরু চোরের আতংকে এলাকাবাসী
চট্টগ্রামের চন্দনাইশে সম্প্রতি গরু চুরি বৃদ্ধি পাওয়ায় নির্ঘুম রাত কাটাচ্ছেন গরুর মালিকরা। এই নিয়ে আতংক বিরাজ করছে এলাকাবাসীদের। গত ২০ ও ২১ জানুয়ারি দিবাগত গভীর রাতে চোরের দল চন্দনাইশ সদরস্থ হাজির পাড়া ও হাশিমপুর মোজাহের পাড়া এলাকা থেকে মোট ৮টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। জানা যায়,চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ড হাজির পাড়া এলাকা থেকে মােহাম্নদ মিয়ার গােয়াল ঘরের তালা কেটে ২ লক্ষ টাকা মূল্যের ২টি ষাড়,দেড় লক্ষ টাকা মূল্যের ২টি গাভীা,পাশ্ববর্তী রৌশন আকতারের গােয়াল ঘর থেকে দেড় লক্ষ টাকা মূল্যের ২টি গাভী চোরের দল চুরি করে নিয়ে যায়। পরের দিন রাতে উপজেলা হাশিমপুর মোজাহের পাড়া ৪নং ওয়ার্ড থেকে মুন্সি মিয়ার ছেলে আবদুল গফুরের ২টি গরু যার মূল্য ২লক্ষ টাকার গরু চুরি হয়। এ ব্যাপারে পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কমিশনার নুরুল ইসলাম চৌধুরী বাচার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,তিনি ঘটনাটি শুনেছেন। সাথে তিনি আরও বলেন সম্প্রতি গরু চুরি এলাকায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। চোরেরা অস্ত্রসস্ত্র নিয়ে আসায় অনেক সময় গরুর মালিকেরা অসহায় হয়ে পড়ে। তিনি এ ব্যাপারে প্রশাসনের সাথে কথা বলবেন বলে জানান। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,এব্যাপারে এখনো কেউ অভিযোগ/খবর পাননি। তবে খবর নিয়ে আইনগত ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান