গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায় দ্রব্যমূল্য কিছুটা বাড়বে
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় দ্রব্যমূল্য স্বাভাবিকভাবে কিছুটা বাড়বে। দীর্ঘদিন ভর্তুকি দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তারপরও সব বিষয় মাথায় রেখে আলোচনা চলছে। সমাধান আসবে। তবে বিশ্বের বর্তমান অবস্থা অনুযায়ী আমরা ভালো আছি।রোববার (২২ জানুয়ারি) দুপুরে রংপুরে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে মন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে থাকবে। কেউ সিন্ডিকেট গড়ে তুললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় নিত্যপণ্যের বাজারে একসঙ্গে সব পণ্য না কেনার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘রমজানে দুইবার টিসিবির পণ্য দেয়া হবে, যেন মানুষের কোনো সমস্যা না হয়। এসময় টিসিবির কার্ড কিংবা পণ্য বিতরণে কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’পোশাক রপ্তানিতে সুখবর রয়েছে জানিয়ে টিপু মুনশি বলেন, ‘৪০ বছরের ইতিহাস ভেঙে গেল বছরের ডিসেম্বরে ইতিবাচক পোশাক রপ্তানি করেছেন ব্যবসায়ীরা। এতেই বোঝা যায় বাংলাদেশ সরকারের সঙ্গে বৈদেশিক সম্পর্ক অনেকটাই মজবুত।’
এরআগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পরে উদ্বোধনী আলোচনা সভায় চেম্বার প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, রংপুর চেম্বারের পরিচালক জাভেদ হাসান প্রমুখ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ
লোডশেডিংয়ের কারণে শরণখোলায় চরম বরফ সংকট, ইলিশের ভরা মৌসুমে বিপাকে হাজারো জেলে।
পূর্বাচলে চার দিনব্যাপী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন
সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে
পটুয়াখালীতে নতুন দুটি জাতের রসালো ফল তরমুজ চাষ: উপকূলের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার
প্রায় দুই যুগ পর কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব
রাজারহাট খাদ্য গুদামে অনিয়ম,দুর্নীতি এবং ওসিএলএসডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন
কমিশন ছাড়া ফাইল ছাড়েন না চসিকের প্রধান প্রকৌশলী
কালিয়ায় উপজেলা ভূমি অফিসের কর্মচা forhadnrl@gmail.com রী মাসুমের ঘুষ নেওয়ার বিরুদ্ধে একাধিক দপ্তরে অভিযোগ
চূড়ান্ত পেশাগত এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ ডা. সিয়াম তালুকদার, আনন্দে গোয়ালমারীর তালুকদার পরিবার
মনপুরায় ঝুঁকিপূর্ণ ভবনে ৪৮৭ শিক্ষার্থীর পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা
রাণীনগরে চার্জারভ্যান নিয়ে২৮ বোতল বাংলা মদসহ যুবক জনতার হাতে আটক