উপ-নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে নাচোলে পথসভা
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০ টার দিকে নাচোল ডাকবাংলো চত্বরে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি হারুন আর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্নসাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম সৈকত জোরদার, সংগঠনিক সম্পাদক মোঃ বাদশা, সহসম্পাদক রাজু আহম্মেদ, কামরুল হাসান লিংকন, নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু, মহিলা লীগের সভানেত্রী জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা ভাইস চেয়ারম্যান মসিউর রহমান বাবু, পৌর যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি’র বক্তব্যে মাইনুল হোসেন খান নিখিল বলেন, কেউ যদি টাকা বিতরণ করে, তাদের ধরে পুলিশে দিবেন যুবলীগের ভাইয়েরা। কেউ টাকা দিয়ে চাঁপাইনবাবগঞ্জ ২আসনের মানুষের চরিত্র যেন নষ্ট করতে না পারে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও কিছু নেতাকর্মীরা ষড়যন্ত্র চলাচ্ছে। তাই সকলকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।এই নির্বাচনে কাউকে কালো টাকা সাদা করতে দেয়া হবে। সকলকে একসাথে হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।বক্তব্য শেষে পৌর এলাকায় বাজারে, দোকানে, দোকানে সাধারণ ভোটারদের নিকট ভোট চান প্রধান অতিথি মাইনুল হোসেন খান নিখিল।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied