মধুখালী পৌরসভার ৯ নং ওয়ার্ড উপ-নির্বাচনে ইমরান হোসেন অপুর প্রস্তুতি সভা
ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আসন্ন উপ-নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেছেন মেছড়দিয়া গ্রামের ছেলে ইমরান হোসেন অপু। গতকাল ২২ জানুয়ারি রাত ৮ টার সময় মেছড়দিয়া গ্রামে মোহন মাতুব্বরের বাড়িতে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
মির্জা হিজবুল ইসলাম এর পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহন শেখ মাতুব্বর , অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জহুর মৌলিক, আজগর সরদার, হাজি আব্দুল সালাম, দুলাল খান, আকবর খান,মোহন শেখ, আমিন শেখ, লতিফ মৌলিক, লিটন খান ও প্রার্থীর পিতা কাদের মোল্লা এবং সাংবাদিক মেহেদী হোসেন পলাশ সহ অন্যান্যরা।
বক্তারা তাদের বক্তব্যে ইমরান হোসেন অপুর প্রশংসা করে বলেন, অপু অত্যন্ত নম্র ভদ্র ভালো ছেলে, অপু তরুণ সৎ ও মেধাবী, নানাবিদ প্রতিভার অধিকারী, একারনেই অপুকে উপনির্বাচনে কাউন্সিলর হিসেবে বিজয়ী করতে হবে। অপু তার বক্তব্যে বলেন কাউন্সিলর নির্বাচিত হলে কিভাবে এলাকার উন্নয়ন করতে হবে ও জনগণের সেবা প্রদান করতে হবে, ইতিমধ্যেই সেই পরিকল্পনা তৈরি করে ফেলেছেন। তাই তাকে বিজয়ী করার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এমএসএম / এমএসএম
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
Link Copied