মাদারীপুরে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রহস্ত পরিবারের মাঝে চেক ও চাল বিতরণ
মাদারীপুরের কালকিনিতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রহস্ত অতিদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে আজ সোমবার দুপুরে নগদ টাকার চেক ও চাল বিতরণ করা হয়েছে। জানাযায়, গত বর্ষা মৌসুমে মাদারীপুরের সাহেবরামপুর এলাকায় আড়িয়াল খা নদীতে ব্যাপক ভাঙ্গন হয়। এ সময় প্রসাশনের পক্ষ থেকে ভাঙ্গনে ক্ষতিগ্রহস্ত অতিদরিদ্র ও দুঃস্থ ৫৯টি পরিবারের নামের লিষ্ট তৈরী করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও পুর্নবাসন মন্ত্রালয়ে পাঠানো হয়। এ পরিপেক্ষিতে এ তালিকার প্রত্যেকের নামে নগদ ৮‘শ টাকা ও ৩০ কেজি চাল বরাদ্দ প্রদান করা হয়। আজ সোমবার দুপুরে সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ ভবনে সাহেবরামপুর ইউনিয়ন চেয়ারম্যান মুরাদ সরদারের সভাপতিত্বে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা প্রধান অতিথি হিসেবে প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বাসন সহায়তার নগদ ৮‘শ টাকার চেক ও ৩০ কেজি চাল বিতরণ করা করেন।এ সময় উপস্থিত ছিলেন,জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা কাজি লিয়াকত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মস্তফা কামাল,সহকারী সমাজ সেবা অফিসার মশিউর রহমান,সাহেবরামপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান জামাল চেয়ারম্যানসহ পদস্ত কর্মকর্তারা ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা