ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে সবজি হাতের লাগালে থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে কাচা মরিচ


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৩-১-২০২৩ বিকাল ৫:৩৩

কুড়িগ্রামের উলিপুরে পৌরসভাধীন বড় সবজির বাজার সহ উপজেলার অন্যান্য গ্রামীণ বাজার গুলোতে সবজির দাম হাতের লাগালে থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে কাচা মরিচ। শীতকালীন সবজির ভরা মৌসুম থাকলেও সকল প্রকার সবজির বাজার দর বৃদ্ধি পেয়েছে। নিম্ন আয়ের মানুষে কাচা সবজি কিনতে হিমশিম খাচ্ছেন।

সরেজমিন উপজেলার পৌরসভাধীন বড় বাজার এবং বিভিন্ন এলাকার গ্রামীণ বাজার গুলোতে গিয়ে দেখা যায়, সবজির বাজার হাতের লাগালে থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে কাচা মরিচ। কাচা মরিচের দাম শুনতে না শুনতেই ক্রেতার কপালে ভাঁজ পড়ে যাচ্ছে। তাদের চাহিদার তুলনায় অনেক কম পরিমাণ কাচা মরিচ কিনছেন। এ ছাড়াও অন্যান্য সবজিতে আগের তুলনায় একটু করে দাম বৃদ্ধি পেয়েছে। বাজার গুলোতে সবজি কেজি প্রতি পাইকেরিতে ও খুচরায়  বিক্রি করছেন আলু ১৭ টাকা খুচরায় ২৫ টাকা, মরিচ ৮০ টাকা খুচরায় ৯০ টাকা, আদা ১'শ টাকা খুচরায় ১'শ ২০ টাকা, ফুল কপি ১৫ টাকা খুচরায় ২০ টাকা, বাধা কপি পিচ প্রতি ১৫ টাকা খুচরায় ২০ টাকা, সিম ২৪ টাকা খুচরায় ৩০ টাকা, টমেটো ১৬ টাকা খুচরায় ৩০ টাকা, বেগুন ২০ টাকা খুচরায় ২৫ টাকা, ধনেপাতা ২০ টাকা খুচরায় ৩০ টাকা, শশা ২৪ টাকা খুচরায় ৩০ টাকা, স্কোয়াস ১৪ টাকা খুচরায় ২০ টাকা, পিয়াজ ২৮ টাকা খুচরায় ৩৫ টাকা, রসুন ৯০ টাকা খুচরায় ১'শ টাকা, গাজর ২২ টাকা খুচরায় ৩০ টাকা, মুলা ৮ টাকা খুচরায় ১০ টাকা। তবে সবজি কেনার চাহিদা অনেক কম দেখা যায় সবজি ক্রেতাদের। বাজারে শীতকালীন সবজি বাজারে কম আসায় সবজির বাজার চড়া বলে জানান ব্যাবসায়ীরা।

উপজেলার পৌরসভাধীন বড় সবজির বাজারে নাড়িকেলবাড়ি থেকে সবজি ক্রয় করতে আসা আজিজল হক (৬৫) বলেন, শীতের তীব্র দাপট থাকায় শীতকালীন সবজির আমদানি অনেক কমে গেছে। বাজারে সবজির অনেক চড়া দামে বিক্রি হচ্ছে। আরও বেশি দরে বিক্রি হচ্ছে কাচা মরিচ। তিনি বলেন কাচা মরিচের দাম করতে গিয়ে দম হারিয়ে ফেলেছি। আমি গরিব মানুষ আমি কিভাবে কাচা মরিচ কিনি চিন্তায় পড়ে গেছি। তারপরেও চাহিদার থেকে কম পরিমাণ কাচা মরিচ ক্রয় করলাম।

উপজেলার অনন্তপুর বাজারের খুচরা বিক্রেতা আব্দুল আউয়াল (৫০) বলেন, বর্তমান সবজির বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কাচা মরিচের দাম অনেক উর্ধগতি। আমরা উপজেলার পৌর কাচা বাজার থেকে চড়া দামে পাইকেরিতে ক্রয় করে নিয়ে গ্রামীণ বাজারে খুচরায় চড়া দামে বিক্রয় করতে হয়। তাতে ক্রেতাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। কাচা মরিচের দাম বেশি থাকায় গ্রামীণ বাজার গুলোতে বিক্রি কমে গেছে বলে জানান তিনি। 

উপজেলার পৌরসভাধীন বড় সবজির বাজারে পাইকেরিতে সবজি বিক্রেতা মুকুল মিয়া বলেন, বর্তমান তীব্র শীতের দাপট থাকায় শীতকালীন সবজির আমদানি অনেক কমে গেছে। সকল প্রকার সবজির বাজার দর বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে কাচা মরিচের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। কাচা মরিচের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বর্তমান মোকামে আমদানি কম থাকায় সেখানেই আমাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে। সে কারণেই বর্তমান মরিচের বাজার চড়া বলে জানান তিনি।"

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির