ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসামগ্রী দিল এফবিসিসিআই
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) কর্তৃক দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এফবিসিসিআইয়ের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসামগ্রী হস্তান্তর করা হয়।
আজ রোববার (১৮ জুলাই) এফবিসিসিআই আইকন, ৬০ মাতিঝিল-এ এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের নিকট এসব সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর অলম, এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ভাইস প্রেসিডেন্ট এমএ মোমেন, মো. আমিন হেলালী, মো. হাবিব উল্লাহ ডনসহ অন্য পরিচালকবৃন্দ।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এফবিসিসিআইয়ের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের সংকটকালে ব্যবসায়ীরা বরাবরের মতোই মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। প্রত্যেকটি মানুষের উচিত বিপদে মানুষের পাশে দাঁড়ানো। সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চাঁর আহ্বান জানান ডিএনসিসি মেয়র।
দেশের ক্রান্তিকালে ডিএনসিসিকে এসব স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী উপহার দেওয়ায় এফবিসিসিআই সভাপতিকে আন্তরিক ধন্যবাদ জানান মেয়র আতিকুল ইসলাম। পাশাপাশি ব্যবসায়ী মহলকে এগিয়ে অসার আহ্বান জানান তিনি।
এসময় এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, করোনা সংক্রমন দিন দিন বাড়ছে। এক সপ্তাহের বেশী সময় ধরে প্রতিদিন প্রায় ২০০-এর অধিক মানুষের মৃত্যু হচ্ছে এবং ১১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। দেশের শতভাগ মানুষ টিকার আওতায় না আসা পর্যন্ত মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা সহ জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। এ কর্মসূচীর প্রধান উদ্দেশ্য হচ্ছে জনসচেনতা সৃষ্টি। টিকা কার্যক্রমের পাশাপাশি জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টি হলেই এই করোনা মহামারি কাটিয়ে ওঠা সম্ভব।
তিনি আরো বলেন, আমরা লক্ষ্য করেছি হাসপাতালগুলোতে চিকিৎসা সামগ্রীর অভাব রয়েছে। এজন্য সারাদেশে ০১ (এক) কোটি মাস্ক, ২০০০ অক্সিজেন সিলিন্ডার, ২০০ হাই ফ্লো ন্যাজেল ক্যানোলা, ২০০ অক্সিজেন কন্সেন্ট্রেটর আমরা ধাপে ধাপে বিতরণ করছি।
তিনি বলেন, বেসরকারি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন হিসাবে এফবিসিসিআই কোভিড আক্রান্তের শুরু থেকেই ব্যবসায়ীদের প্রণোদনা প্রাপ্তি নিশ্চিতকরণ ও বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচী সম্পাদন করে আসছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন। ভবিষ্যতেও এই প্রক্রিয়া চলমান থাকবে।
এই মহতী উদ্যোগে সামর্থবান ব্যবসায়ীদের শামিল হওয়ার জন্য আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।
এমএসএম / জামান
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
Link Copied