ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বেহাল দশায় বেলগাঁও চা-বাগান সংযোগ সড়ক


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১-২০২৩ বিকাল ৫:৪০
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বেলগাঁও চা-বাগান সংযোগ সড়কের বেহাল পরিস্থিতি,যাতায়তে ভোগান্তির অন্তত নেই রপ্তানি কারক ও দর্শনার্থীদের।

চাঁদপুর বেলগাঁও চা বাগানটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের পাহাড়ী এলাকার প্রায় ৩ হাজার ৪'শ ৭২ দশমিক ৫৩ একর জায়গা জুড়ে অবস্থিত বেল গাঁও চা বাগান।এই চা বাগানে উৎপাদিত চায়ের যেমনি রয়েছে পুষ্টিগুণ তেমনি এই বাগানে উৎপাদিত চায়ের কদরও রয়েছে দেশজুড়ে।

এই বাগানে কর্মরত নারী পুরুষ ৭শ'র অধিক চা শ্রমিক নিয়মিত চা পাতা সংগ্রহ ও বাজারজাতকরণের কাজ করে থাকেন,আর চা শ্রমিকদের বেতন ভাতা,সাপ্তাহিক, চাল,ডাল,আটা ও চিকিৎসাসহ নানাবিধ সুযোগ সুবিধা দিয়ে থাকেন কতৃপক্ষ,এছাড়াও তাঁদের পরিবারের কোমলমতি শিশুদের লেখা-পড়ার জন্যে প্রাথমিক বিদ্যালয় স্থাপন, চিকিৎসা,বাসস্থান এবং খেলাধুলার মাঠও রয়েছে কোমলমতিদের জন্যে।তবে প্রাথমিক বিদ্যালয়টি সরকারি করা হলে শ্রমিক পরিবারের শিশু শিক্ষার্থীদের জন্যে আরো ভালো হবে মনে করেন চা বাগান ব্যবস্থাপক আবুল বাশার।
পুষ্টিগুনে গুণান্বিত চা পাতা উৎপাদনে দেশজুড়ে পরিচিত বাঁশখালীর চাঁদপুর বেলগাঁও চা-স্পট,দেশ বিদেশে রপ্তানি হয় এই বাগানের চা পাতা।এছাড়াও শীতের মৌসুমে দর্শনার্থীদের ভিড় জমায় দৃষ্টিনন্দন এই স্পটে,জানুয়ারি, ফেব্রুয়ারী ও মার্চ মাস পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দৃষ্টিনন্দন এই চা স্পটে ছুটে আসে অনেক দর্শনার্থী।
 
চন্দনাইশ থেকে আসা সৌদি প্রবাসী নাজিম, কায়সার,ওমর ফারুক, রুজিনা আক্তার,শামিমা, নাসরিন,সাতকানিয়ার মারুফসহ দর্শনার্থীরা জানান,চাঁদপুর বেলগাঁও চা-বাগানের নামটা খুবই পরিচিত, অন্যান্য দর্শনার্থীদের ন্যায় আমরা পরিবারের সদস্যদের চা স্পটে এসেছি,সন্ধ্যানে ঘনিয়ে আসলে গাছ-গাছালিতে পাখিদের কলরবে মুখরিত করে দর্শনার্থীদের মন,কিন্তু চা বাগান সংযোগ সড়কের বেহাল পরিস্থিতির ফলে চা বাগান দেখতে আসাই মুশকিল।গর্তে ভরা চা বাগান সংযোগ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান দর্শনার্থীরা।
 
চা বাগান ব্যবস্থাপক আবুল বাশার আরো বলেন, পুষ্টিগুণ ও শতভাগ ক্লোন চা পাতা উৎপাদনে দেশ বিদেশে চাঁদপুর বেলগাঁও চা-বাগান সুনাম অর্জন করেছে, পুষ্টিগুনে গুণান্বিত হওয়ায় এই বাগানে উৎপাদিত চা পাতা সংগ্রহে দেশের বিভিন্ন অঞ্চল থেকে  রপ্তানি কারকরা চা-পাতা সংগ্রহ করতে আসে।এই বাগানে উৎপাদিত চায়ের আগ্রহ থাকা সত্বেও যোগাযোগ মাধ্যম সড়কের বেহাল পরিস্থিতির কারণে তাঁদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে,এছাড়াও এই দৃষ্টিনন্দন এই চা স্পটটি দেখার জন্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসে দর্শনার্থীরা,অনেকেই আসে পরিবারের সদস্যদের নিয়ে।
চাঁদপুর বেলগাঁও চা-বাগান যোগাযোগ সড়কটি দ্রুত সংস্কার করা দরকার,যাতায়াত সড়কটি সংস্কারের জন্যে উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ম্যানেজার আবুল বাশার।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির