যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১
রাজধানীর যাত্রাবাড়ীতে বিদেশী পিস্তলসহ গ্রেফতার(১) করেছে পুলিশ। মঙ্গলবার ২৪ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার এস আই চঞ্চল কুমার বিশ্বাসের নেতৃত্বে বিদেশি পিস্তলসহ নজরুল (৫০) কে কুতুবখালি মেয়র হানিফ ফ্লাই ওভারএর পকেট গেট থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নজরুল বরিশালের ঝালকাঠি জেলার সদর থানার ধেউর গ্রামের দুলু মিয়ার ছেলে। গ্রেফতারকৃত ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। পূর্বেও একাধিকবার অস্ত্রের চালান সীমান্ত এলাকা থেকে ঢাকায় ডেলিভারি দিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে সে।
যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর চঞ্চল কুমার বিশ্বাস দৈনিক সকালের সময় কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুমিল্লা থেকে একজন অস্ত্র ব্যবসায়ী বিদেশী পিস্তল সহ ঢাকায় প্রবেশ করছে, গাড়ি থেকে নামার পরপরই তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল দুটি ম্যাগাজিন পাওয়া যায়।গ্রেফতারকৃত নজরুলের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা রজ্জু করা হয়েছে। যাত্রাবাড়ি থানার মামলা নাম্বার৭৩ তারিখ ২৪/১/২০২৩ ।
অস্ত্র উদ্ধার অভিযানে এস আই চঞ্চল কুমার বিশ্বাসের সাথে সঙ্গীয় ফোর্স হিসেবে উপস্থিত ছিলেন এএসআই মোরশেদুল ইসলাম, কনস্টেবল জিল্লুর রহমান, আনসার সদস্য এরশাদ। যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মফিজুর আলম দৈনিক সকালের সময় কে বলেন, অস্ত্রধারী মাদক ব্যবসায়ী যেকোনো অপরাধ নির্মূলের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে ।
এমএসএম / এমএসএম
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
Link Copied