ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে মাদরাসার নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৪-১-২০২৩ দুপুর ৪:৫৮

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর মকবুলিয়া কামিল (এম.এ) মাদরাসায় অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর’ নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়,এই পদের জন্য মোট ১১ জন পরীক্ষার্থীর মধ্যে লিখিত পরীক্ষায় ৪ জন উত্তীর্ণ হই। তাদের মধ্যে ৩ জনকে মৌখিক পরীক্ষায় কোনো প্রশ্ন না করে ২,৪,৫ নম্বর দিয়ে অন্যজনকে ৭ নম্বর দিয়ে এবং ব্যবহারিক পরীক্ষায় ফলাফল বিবরণী কাঁটা-ছেঁড়া করে টাকার বিনিময়ে একজনকে নির্বাচিত করেন। এতে ধারণা করা হচ্ছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অনিয়ম ও দুর্নীতি করে এই নিয়োগ দেওয়ার হয়েছে।পরীক্ষায় অংশগ্রহণকৃত উপজেলাধীন উত্তর হাশিমপুর (ভাই খলিফা পাড়া) র নুর আহমদের মেয়ে শাহীদা আকতার নিয়োগ পরীক্ষায় দুর্নীতি প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করেন। স্থানীয় সূত্রে জানা যায়,এ রকম একটি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী,প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আতঙ্কের মধ্যে আছেন। এব্যপারে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা জানান,তিনি এবং অধ্যক্ষ নিয়োগ বোর্ডের সদস্য মাত্র। নিয়োগ পরীক্ষা নিয়মতান্ত্রিকভাবে হয়েছে। আর্থিক লেনদেন,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। অভিযোগকারী আরবি টাইপ ভালো না করায় সে নির্বাচিত হতে পারে নাই। এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মাও. নুরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারি বিধি মোতাবেক স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখানে অনিয়মের কোন সুযোগ ছিলনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আকতার জানান,অভিযোগের বিষয়টি নিশ্চিত করে তা খোঁজ খবর নিয়ে খতিয়ে দেখা হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ