পটুয়াখালীতে দুদকের উপহার পেলো ২৫০ জন শিক্ষার্থী
সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টির লক্ষে পটুয়াখালীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) পটুয়াখালী শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়েছে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুদক) সভাপতি একেএম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।
দুপ্রক সদস্য শিরিন নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান, দুদক উপ পরিচালক জাভেদ হাবীব, দুদকের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সিরাজ ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন।
এসময় বিদ্যালয়ের প্রায় ২৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, টিফিন বক্স, জ্যামিতি বক্স, পানির বোতল ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের পক্ষ থেকে স্মৃতি রক্ষায় বৃক্ষ রোপণ করেন উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied