মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে পদ্মার বুকে হরিরামপুরের চরাঞ্চলে শীতার্ত তিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মানিকগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলার হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার। এ সময় মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি নুরজাহান লাবনী সহজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ ও অন্যান্য অফিসার, ফোর্স উপস্থিত ছিলেন। এছাড়াও হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বলেন, হরিরামপুরের এই চরাঞ্চল জেলা শহর থেকে অনেকটাই বিচ্ছিন্ন। এ অঞ্চলের মানুষের আর্থিক সচ্ছলতা অনেক কম। নদীভাঙা অসহায় মানুষের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হলো। এখানকার মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। ইতোমধ্যে জেলা পুলিশ জেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে জেলা পুলিশের মানবিক এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied