খুলনা জেলা যুবলীগের সভাপতি রায়হান ফরিদ, সম্পাদক সোহাগ
খুলনা মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি পদে চৌধুরী মো. রায়হান ফরিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জি. মো. মাহফুজুর রহমান সোহাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে তাদের নাম ঘোষণা করা হয়।
এর আগে খুলনা মহানগরের সভাপতি পদে সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক পদে শেখ শাহজালাল হোসেন সুজনকে নির্বাচিত করা হয়।
আগামী ৪৫ দিনের মধ্যে খুলনা মহানগরে ১৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং জেলায় ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রের অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কমিটি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকদের নির্বাচিত করা হয়।
প্রথম অধিবেশনে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। প্রধান বক্তা যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান (নিখিল)। এরপর সন্ধ্যা ৭টায় দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় ইউনাইটেড ক্লাবে। সেখানে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
এর আগে ২০০৩ সালের ৬ মে খুলনা মহানগর ও জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে মহানগরের সভাপতি করা হয় আনিসুর রহমানকে এবং সাধারণ সম্পাদক হন আলী আকবর। জেলা যুবলীগের সভাপতি হন মো. কামরুজ্জামান জামাল আর সাধারণ সম্পাদক হন মো. আক্তারুজ্জামান।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ