ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

লোহাগাড়ায় ফসলি জমির মাটি কাটায় এক্সেভেটর ও ডাম্পার জব্দসহ ৫ জনকে জরিমানা


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১-২০২৩ দুপুর ১:৩৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ও বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী অভিযানকালে লোহাগাড়া থানার এসআই সত্যজিতসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ জানান -গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার কলাউজানের ৪নং ওয়ার্ড এলাকায় টপসয়েল কাটার অপরাধে নাজিম উদ্দিনকে ১ লক্ষ ৫০হাজার টাকা, একই ইউনিয়নের ২নং ওয়ার্ডে ফরিদুল আলমকে ৫০হাজার টাকা, অপরদিকে বড়হাতিয়ায় ৪নং ওয়ার্ড হাদুর পাড়া এলাকায়  জামাল হোসেনকে  ৫০হাজার টাকা, ২টি ডাম্পারের চালককে ৮ হাজার টাকাসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫ জনকে ২লক্ষ ৫৮ হাজার টাকা জরিমানা  করা হয়েছে। এছাড়া ৩টি স্কেভেটর ও ৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।
জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি