২৪ জানুয়ারি শেখ হাসিনাকে হত্যার নীল নকশা ছিল : মফিজ
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, স্বৈরশাসকের নজীরবিহীন গণহত্যা চট্টগ্রামের ২৪ জানুয়ারির গণহত্যা। আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার নীল নকশা ছিল এটি। স্বৈরশাসকরা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য এ গণহত্যা চালিয়েছিল। শেখ হাসিনাকে বেশ কয়েকবার হত্যার ষড়যন্ত্র হয়েছিল, ২৪ জানুয়ারি চট্টগ্রামের গণহত্যা ছিল তার অন্যতম। ২৪ জানুয়ারি শেখ হাসিনার কিছু একটা হলে দেশ আজ জঙ্গীর দেশে পরিনত হতো। বাংলাদেশের ইতিহাস ভিন্ন হত। সাধারণ জনগণ অসহায় হয়ে যেতো। তিনি দেশের স্বার্থে শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহবান জানান। গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে চট্টগ্রামে গনহত্যা দিবস পালন উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসায় দেশে স্বৈরশাসনের পতন হয়েছে। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পথ চিরতরে বন্ধ হয়েছে। দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের ধারক, বাহক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দেশ উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে শুরু করেছে। সভায় অন্যান্যদেও মাঝে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা এড: মুজিবুল হক, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, নাছির আহমদ চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, নাছির উদ্দিন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সাবেক আহবায়ক মো: ফারুক, মোহাম্মদ আমির উদ্দিন চৌধুরী, আবদুল মালেক খান, উজ্জ্বল ধর, মোহাম্মদ ইলিয়াছ, সুরেশ দাশ, মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ