পাথরঘাটায় বাস - মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বরগুনার পাথরঘাটায় বিআরটিসি বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম নামে এক মাছ ব্যাবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৬:৩০ মিঃ দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের শতকর বেতমোর বাসষ্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম মঠবাড়িয়া উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জামান তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, পাথরঘাটার চরদুয়ানি থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে বিআরটিসি বাসটি। শতকর নামক স্থানে এসে মাছ বহনকারী মোটরসাইকেল ও বাসে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটসাইকেলের ড্রাইভার ও আরোহী গুরুতর আহত হয়। এরপর তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলার মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবুল কালামের মৃত্যু হয়। আহত মটরসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে।
স্থানীয়রা আরো জানান, সকালের অতিরিক্ত কুয়াশার কারণে এবং বিআরটিসি বাসের হেড লাইট জালানো না থাকার কারণে এঘটনা ঘটতে পারে।
খোঁজ নিয়ে জানা যায়, আবুল কালাম পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দর থেকে মাছ কিনে মঠবাড়িয়ায় বিভিন্ন এলাকায় বিক্রি করতো। বৃহস্পতিবার সকালে মাছ কিনতে পাথরঘাটায় আসার পথে এঘটনা ঘটে। ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে।
মঠবাড়িয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান জামান তালুকদার জানান, সকালে পাথরঘাটা এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম নামে এক মাছ ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা
আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ
বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা
নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন
কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি
মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ
ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
দাউদকান্দি নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা
রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ
ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন
নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক
Link Copied