চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপির দায়িত্বে মাসুদুল আলম বাবলু
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পি.পি) দায়িত্ব পেলেন এডভোকেট মাসুদুল আলম বাবলু। সম্প্রতি আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রনালয় থেকে এক পত্রের মাধ্যমে এ দায়িত্ব দেয়া হয়। এডভোকেট মাসুদুল আলম বাবলু পেশাগত দায়িত্ব পালনে আইনজীবী হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্যানেল আইনজীবীসহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান, ব্যাংক বীমাসহ বহু সরকারি বেসরকারি প্রতিষ্ঠ্রানের সাথে যুক্ত থেকে সফল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এডভাকেট মাসুদুল আলম বাবলু চট্টগ্রাম ও হাটহাজারীর বিভিন্ন সামাজিক সংগঠন ও সংস্থার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের হাটহাজারী থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম। মহাজোটের শরীক জাতীয় পার্টির সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপিকে মনোনয়ন দিয়ে নির্বাচন থেকে সরে যান। এডভোকেট মাসুদুল আলম বাবলু বলেন, আমার পেশাগত সফলতা ও দক্ষতা এবং কর্মকান্ড বিবেচনা সরকার আমাকে দায়িত্ব দিয়েছে। আমি চেষ্ঠা করব দায়িত্বের মাধ্যমে যতটুকু সম্ভব মানুষের সেবা করব এবং যাতে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়।
এমএসএম / এমএসএম
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা