ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে অসুস্থ্য বৃদ্ধ স্বামীর মৃত্যু


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৬-১-২০২৩ দুপুর ৪:৫৮

কুড়িগ্রামের উলিপুরে স্বামী স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে অসুস্থ্য স্বামীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দুপুরে পৌরসভার নিজাইখামার এলাকায়। এ ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিজাইখামার গ্রামের সফর উদ্দিনের ছেলে গোলজার হোসেন (৭০) এর সাথে স্ত্রী সাহেদা বেগম (৬০) পারিবারিক বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে ঝগড়া হয়। এরপর সাহেদা বেগম জমিতে কাজ করার জন্য যান। এদিকে গোলজার হোসেন বাড়ি সংলগ্ন দোকানে চা খেয়ে ফেরার পথে হঠাৎ সড়কে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এলকাবাসীর ধারনা, গোলজার হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করতে পারেন। এদিকে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন।
নিহতের স্ত্রী সাহেদা বেগম বলেন, সকালে স্বামীর সঙ্গে তার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর তিনি জমিতে কাজের জন্য চলে যান। সেখান থেকে স্বামীর অসুস্থ্যতার খবর পেয়ে ছুটে এসে দেখেন স্বামী মৃত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন। তিনি দাবী করেন, তার স্বামী দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
উলিপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর হারুন অর রশিদ লিটন রাস্তায় পড়ে বৃদ্ধের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন বলেন, ওই বৃদ্ধের মৃত্যুর কারন নির্ণয়ের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারন জানা যাবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির