নগরকান্দা পৌরসভা ‘গ’ থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত
ফরিদপুরের নগরকান্দা পৌরসভাকে 'গ' শ্রেণী থেকে 'খ' শ্রেণীতে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, প্যানেল মেয়র, পৌর সচিব, প্রকৌশলী ও কাউন্সিলরা ধন্যবাদ জানিয়েছেন।
২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে নগরকান্দা পৌরসভা মেয়রের কার্যালয়ে এক মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, উপসচিব, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী ও নগরকান্দা পৌরবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র ও কাউন্সিলররা।
উল্লেখ্য, নগরকান্দা পৌরসভা ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে "গ" শ্রেণির অন্তর্ভুক্ত ছিল, গত ২০১৮ সালে মন্ত্রণালয়ে "খ" শ্রেণির জন্য আবেদনের প্রেক্ষিতে গত ১০ জানুয়ারি ২০২৩ সালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নানের স্বাক্ষরিত পৌর-২ শাখার প্রজ্ঞাপনের বিগত ২০১১ সালের ৩১ মে তারিখের ৮১২নং স্বারকে জারিকৃত পরিপত্র মোতাবেক সরকার ফরিদপুর জেলার নগরকান্দা পৌরসভাকে "গ" শ্রেণি হতে "খ" শ্রেণিতে উন্নীত করে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
Link Copied