তানোরে পুলিশ পরিচয়ে আদিবাসীর ৮০ হাজার টাকা লুট গ্রেপ্তার ১
রাজশাহীর তানোরে পুলিশ পরিচয় দিয়ে এক আদিবাসীর বাড়ি থেকে ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ১ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
অপর দিকে টাকাসহ অপর ২ সহযোগী পলাতক পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে তানোর পজেলার সরনজাই ইউপির লবলবি গ্রামে।
এঘটনায় তানোর উপজেলার লবলবী আদিবাসী পাড়ার লগেন টুডুর ছেলে শামিল টুডু বাদী হয়ে ৩ জনকে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গতকাল বিকাল ৬টার দিকে তানোর পৌর এলাকার সিন্ধুকাই গ্রামের আমির উদ্দিনের পুত্র আকতারুজ্জামান আক্তার (২৮)সহ ৩জন মোটরসাইকেল নিয়ে শামিল টুডুর বাড়িতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে সমিতি থেকে উত্তোলন করা ৮০ হাজার টাকা চাই।
টাকা না দিলে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার ভয় দেখায় ওই ৩যুবক।
এসময় ভয়ে তারা সমিতি থেকে উত্তোলন করা ৮০ হাজার টাকা তাদের হাতে তুলে দিয়ে তানোর উপজেলার তাতিহাটি মোড়ে থাকা আত্নীয়কে ফোনে বিষয়টি অবহিত করেন।
এসময় তানোর উপজেলা তাতিহাটি মোড়ের লোকজন তাদের মটরসাইকেল রোধ করতে চাইলে টাকা নিয়ে ২যুবক পালিয়ে যায়।
এসময় জনতা আখতারুজ্জামানকে আটক করে তানোর থানা পুলিশকে খবর দিলে তানোর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আখতারুজ্জামান আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, খোয়া-যাওয়া ৮০ হাজার টাকা ও বাকি দুই আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। আটককৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি